বিএনপিপন্থী ইউপি চেয়ারম্যানের পা ভেঙে দিয়েছে সদস্যরা

রাজশাহীর গোদাগাড়ীতে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার (৫৮) ওপর হামলা চালিয়েছে ইউপি সদস্যরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হাট গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাকে  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

গোলাম মোস্তফা গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর গোলাম মোস্তফা মোহনপুর ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় একই ইউনিয়নের ৩, ৪ এবং ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এলাম উদ্দিন, হাসান ইমাম বাবু ও আবু বক্কর আবুর নেতৃত্বে ৮-১০ জন তার ওপর হামলা চালায়।

আরো পড়ুন : মন্ত্রিসভার সদস্যদের নিয়ে স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গোলাম মোস্তফার ছেলে শফিক উদ্দিন মানিক জানান, তার বাবাকে রামেক হাসপাতালের ৩৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার বাম পা ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত রয়েছে।

 

এ ব্যাপারে গোদগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, এখনো এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ইত্তেফাক/ইউবি