নওগাঁর মান্দায় ট্রাক্টরের চাপায় আব্দুল খালেক (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আব্দুল খালেক উপজেলার পারকুলিহার মৎস্যজীবী পাড়ার মোজাম্মেল হকের ছেলে।
সোমবার বিকেল তিনটার দিকে উপজেলার পাঁজরভাঙ্গা- জলছত্র রাস্তার টগরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুই পথচারী আহত হয়েছেন। আহতরা হলেন, অহিদুল ইসলাম (৩২) ও বকস (৫২)। তাদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আব্দুল খালেক পাঁজরভাঙ্গা বাজার থেকে মাছ কিনে বিক্রির জন্য সিংগীহাটে যাচ্ছিলেন। পথে উল্লখিতস্থানে দ্রুতগামী একটি ট্রাক্টর তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ি আব্দুল খালেক নিহত ও দুই পথচারি আহন হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন মান্দা থানার ওসি মোজাফফর হোসেন।
ইত্তেফাক/এএম