কোটালীপাড়ায় সাংবাদিক নির্মল সেনের মৃত্যুবার্ষিকী পালিত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, বাম রাজনীতির পুরোধা, মুক্তিযোদ্ধা নির্মল সেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

 

এ উপলক্ষে মঙ্গলবার নির্মল সেন স্মৃতি সংসদের আয়োজনে নির্মল সেন স্কুল অ্যান্ড মহিলা কলেজ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্মল সেন স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, সমাজসেবক কাজী আব্দুল হান্নান,  অ্যাডভোকেট খান চমন-ই- এলাহি, উদীচী শিল্পীগোষ্ঠীর কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি অশোক কর্মকার, সাধারণ সম্পাদক রতন সেন কংকন, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, সমাজসেবক রফিকুল ইসলাম হাওলাদার বক্তব্য রাখেন।

আরো পড়ুন : সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০

উল্লেখ্য, নির্মল সেন ২০১৩ সালের ৮ জানুয়ারি রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে ৮৩ বছর বয়সে পরলোকগমন করেন।

 

 

ইত্তেফাক/ইউবি