বিশ্রামে বুমরাহ, ফিরলেন সিরাজ

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ডানহাতি পেসার জাসপ্রিত বুমরাহকে বিশ্রাম দিয়েছে ভারত। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ সিরাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন সিদ্ধার্থ কাউল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্যই শেষ হওয়া টেস্ট সিরিজে ৪ ম্যাচে ২১ উইকেট শিকার করেছেন বুমরাহ। এই সিরিজে সবচেয়ে বেশি বোলিং করেছেন তিনি। এছাড়া এক বছর ধরে প্রচুর ক্রিকেটও খেলছেন তিনি। তাই বিশ্বকাপের কথা মাথায় রেখে আসন্ন দুই সিরিজে বুমরাহকে বিশ্রাম দিলো ভারত।

বুমরাহর জায়গায় সুযোগ পাওয়া সিরাজ ভারতের হয়ে ৩টি টি-টোয়েন্টি খেললেও এখন পর্যন্ত ওয়ানডে অভিষেক হয়নি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩১ ম্যাচে ৩৬ উইকেট শিকারের অভিজ্ঞতা নিয়ে ওয়ানডে দলে এসেছেন সিরাজ।

আগামী ১২ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত। এরপর নিউজিল্যান্ডের মাটিতে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-২০ খেলবে ভারত। যা শুরু হবে ২৩ জানুয়ারি।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে ভারত ওয়ানডে দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, আম্বাতি রাইদু, দিনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডে, কুলদীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল, রবীন্দ্র জাদেজা, ভুবনশ্বের কুমার, মোহাম্মদ সিরাজ, খালেদ আহমেদ ও মোহাম্মদ সামি।

নিউজিল্যান্ড সিরিজে ভারতের টি-টোয়েন্টি দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, ঋসভ পান্থ, দিনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডে, ক্রুনাল পান্ডে, কুলদীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল, ভুবনশ্বের কুমার, মোহাম্মদ সিরাজ, খালেদ আহমেদ ও সিদ্বার্থ কাউল।

ইত্তেফাক/কেআই