চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সমালোচনা করার অভিযোগে কাই সিয়া নামক এক নেত্রীকে কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি) থেকে বহিষ্কার করা হয়েছে।
হংকংভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে গত সোমবার বলা হয়, মত প্রকাশের কারণে দেশের সুনাম ক্ষতিগ্রস্ত করেছেন এমন অভিযোগের কারণে বহিস্কার করা হয়েছে সিয়াকে। বিশ্ব রাজনীতির মারাত্মক সমস্যা নিয়ে কথা বলেছেন তিনি।
জানা যায়, ভারত সহ বিভিন্ন দেশের সঙ্গে সংঘাতময় পরিস্থিতিতে উস্কানি দেয়ার জন্য প্রেসিডেন্ট শি জিনপিংয়ে অভিযুক্ত করেছিলেন সিয়া। কাই সিয়া চীনের সেন্ট্রাল পার্টি স্কুলের সাবেক একজন প্রফেসর।
আরও পড়ুন: প্রণব মুখার্জীর মেডিকেল অবস্থার অবনতি
সিয়া দাবি করেছেন, চীনের ভিতরে অর্থনৈতিক অবস্থা ও সামাজিক উত্তেজনা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে প্রবাহিত করার জন্য বিভিন্ন দেশের সঙ্গে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করছে চীন।
ইত্তেফাক/আরআই