কাশ্মীর ইস্যুতে ফের ভারত বিরোধী অবস্থান নিয়েছে তুরস্ক। বলা হচ্ছে, মূলত পাকিস্তানের সুরে সুর মিলিয়ে পাক ভাষায় কথা বলছে তুর্কী। গত ৫ আগস্ট থেকে তুরস্কের গণমাধ্যমগুলো এ নীতিতে কাজ শুরু করেছে।
এর আগেও একই প্রস্তাবে পাকিস্তান দাবি তুলেছে, অবৈধভাবে জম্মু-কাশ্মীর দখল নিয়েছে ভারত। সেই সুরেই তুর্কীর নতুন নীতি হয়েছে ‘অবৈধভাবে জম্মু-কাশ্মীর দখল করেছে ভারত’। আর সেই শিরোনামে এগিয়ে চলছে দেশটির গণমাধ্যমগুলো। আর গত ৪ আগস্ট থেকে তুর্কির জনগণ এই টার্মটির ব্যবহার শুরু করেছে।
তবে জানা যায়, এর আগেও তুর্কি ভারত বিরোধী অবস্থান নিয়েছিল। তারা বরাবরই বলেছে, ভারত জম্মু-কাশ্মীরের অবৈধ দখলদারিত্ব চালায়। এ ঘটনার পর হিন্দুস্তানে তর্কীর জাতীয় গণমাধ্যম আনাদুলুর সম্প্রচার বন্ধ করে দিয়েছিল ভারত। পরবর্তীতে তুর্কির পররাষ্ট্রমন্ত্রী ওই সংবাদ মাধ্যমকে আরও তীব্র গতিতে এগিয়ে যেতে উৎসাহ দেয় এবং ‘ভারতের অবৈধ জম্মু-কাশ্মীর দখল’ এ নীতিটির ব্যবহার বারিয়ে দেয়।
খবরে বলা হয়, এসব নীতির ব্যবহারের ফলে পাক-তুর্কির মধ্যে পারস্পারিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে উঠে। বলা হয়, এটি নতুন কিংবা আকস্মিক কোন ঘটনা নয়। এটি পূর্ব পরিকল্পিত।
আরও পড়ুন:পাকিস্তান-আফগান সংঘর্ষে নিহত ২, আহত ২১
ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের এক কেন্দ্রীয় বিবৃতিতে বলা হয়, অন্যান্য মুসলিম দেশগুলো যখন নিরপেক্ষ আচরণ করে তখন তুরস্ক ও পাকিস্তান ভারতের পদক্ষেপের প্রকাশ্যে বিরোধিতা করে। এতে ইঙ্গিত দেয় যে ইসলামী দেশগুলির মধ্যে বিভাজন আরও প্রসারিত হচ্ছে। বিশ্বের বেশিরভাগ দেশ জম্মু ও কাশ্মীরকে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ইস্যু হিসেবে বিবেচনা করে।
ইত্তেফাক/আরআই