পাকিস্তান-আফগান সংঘর্ষে নিহত ২, আহত ২১

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ১৭:২০

পাকিস্তান ও আফগানিস্তান বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে আর আহত হয়েছে আরও ২১ জন। আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পাইন বলদাক নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সোমবার টুইট বার্তায় আফগানিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যমের এক সাংবাদিক বিল্লাল সারওয়ারি জানান,  কান্দাহার রাজ্যে পাক-আফগান সংঘর্ষে আফগানিস্তানের অন্তত দুইজনের প্রাণহানি ঘটেছে। তখন পর্যন্ত সংঘর্ষ অব্যাহত ছিল বলে তাকে জানিয়েছে তার এক সংবাদদাতা। 

আরও পড়ুন: চীনের প্রেসিডেন্টের সমালোচনা করায় সিপিসি থেকে বহিস্কার  

অপর এক টুইটে সারওয়ারি জানান, শুরুতেই পাকিস্তান আর্মি বিরোধীদের উপর খোলা গুলি চালায়। এরপরেই পাক-আফগান বাহিনীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আফগানের দুজন বেসামরিক লোক নিহত হয়েছে। আরও ২১ জন নাগরিক আহত হয়েছে। সংঘর্ষ চলাকালীন উভয় পক্ষই এলোমেলো গুলি বর্ষণ করেছে। আল আরাবিয়া পোষ্ট।

ইত্তেফাক/আরআই