হজে আর কোন অনিয়ম হতে দেবে না বলে মন্তব্য করেছেন নতুন ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে পৌঁছানোর পর তিনি বলেছেন, ‘হজে গিয়ে আমি নিজেই দুর্ভোগের শিকার হয়েছিলাম। ভুক্তভোগী হিসাবে আমি জানি কি করতে হবে। আল্লাহর রহমতে হজে আর কোনও অনিয়ম হতে দেবো না।’ সাংবাদিকদের দুপুর ১ টা নাগাদ তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেছেন, অতীতে হজ নিয়ে অনেক অভিযোগ উঠেছিল, সেগুলো ভবিষ্যতে যেন আর না উঠে সেসব ব্যবস্থা আমি নিশ্চিত করবো।
ধর্মমন্ত্রী সাংবাদিকদের বলেন, সুন্দরভাবে যেন মানুষ হজ পালন করতে পারেন বিষয়টি আমি নিশ্চিত করবো। সবার কাছে গ্রহণযোগ্য ও নিষ্কণ্টক হজ উপহার দেবো।’
আরো পড়ুন: দক্ষিণ আফ্রিকায় ট্রেন দুর্ঘটনায় নিহত ২
‘ধর্মনিরপেক্ষতা শব্দটির অনেকেই অনেক অপব্যাখ্যা করে। ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে সব ধর্মই সমান। সবাই সবার ধর্ম পালন করবে,’ বলেন নতুন ধর্মমন্ত্রী।
এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের যেসব উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে সেগুলোর কাজ অব্যাহত রাখা হবে বলে জানান ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
ইত্তেফাক/এসআর