বড়লেখায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

মৌলভীবাজারের বড়লেখায় ৬৫৫ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর শাহাবাজপুর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

এরা হচ্ছেন- রাজনগর উপজেলার করিমপুর চা বাগানের মৃত হেরাইয়া মালের ছেলে গোপাল মাল (২৮) এবং বড়লেখা উপজেলার পাল্লাথল চা বাগানের আপনা মানরাজির ছেলে উজ্জল মানরাজি (২৫)। 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. জাকারিয়ার নেতৃত্বে পুলিশ শাহবাজপুর বাজারের একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে ৬৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ প্রশ্নফাঁস মোকাবেলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: নতুন শিক্ষামন্ত্রী

বড়লেখার শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারকৃতরা পেশাদার ইয়াবা বিক্রেতা। তাদের বিরুদ্ধে বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ইত্তেফাক/কেকে