পলাশবাড়ীতে অবৈধবাবে গাছ কেটে ফেলার মামলায় ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার (১৯ আগস্ট) অভিযুক্তরা আদালতে জামিনের আবেদন করলে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের কারাগারে প্রেরণ করেন।
অভিযুক্তরা হলেন- ২নং হোসেনপুর ইউনিয়নের চেয়ারম্যানের নাম তৌফিকুল আমিন মণ্ডল টিটু, ৬নং ওয়ার্ড সদস্য পল্লব মিয়া, শরিফুল ইসলাম সরকার, হেলাল মিয়া ও মোখলেছ মিয়া।
মামলা সূত্রে জানা যায়, চেয়ারম্যান টিটু ওই ইউনিয়নের বিভিন্ন সড়কে রোপণ করা বিভিন্ন প্রজাতির প্রায় ৭১ লাখ ৫২ হাজার টাকা মূল্যের দুই হাজার ৮৮টি গাছ নিয়মবর্হিভূতভাবে বিক্রি করেন। বিষয়টি নিয়ে জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। নিয়মবর্হিভূতভাবে এসব গাছ কর্তনে স্থানীয় প্রশাসন তদন্তপূর্বক চেয়ারম্যানসহ পাঁচজনকে আসামি করে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন: মৌলভীবাজারে করোনায় একজনের মৃত্যু
গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি বিপুল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এসি