মৌলভীবাজারে করোনায় একজনের মৃত্যু

আপডেট : ২০ আগস্ট ২০২০, ১৬:৫৪

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মৌলভীবাজার জেলা বিএমএ’র সিনিয়র সদস্য, পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত উপ পরিচালক এবং মৌলভীবাজার ম্যাটসের অধ্যক্ষ ডা. সৈয়দ আক্তার হোসেন (ইন্না...রাজেউন)। 

বৃহস্পতিবার সকালে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রোকসানা ওয়াহিদ রাহি। তিনি মৌলভীবাজার পৌর শহরের বনবিথি এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: ১৬ ঘণ্টা পর মিললো ভাইয়ের লাশ

মরহুমের পরিবার জানায়, করোনা আক্রান্ত হয়ে তিনি এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় তার মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি মেনে উপজেলার খার পাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ইত্তেফাক/এসি