ফকিরহাটে ভাসুরের লাঠির আঘাতে গৃহবধূ নিহত

বাগেরহাটের ফকিরহাট নলধা গ্রামে ভাসুরের লাঠির আঘাতে খাদিজা বেগম (২৯) নামের এক গৃহবধূর নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় একই এলাকার নেছার উদ্দিনের ছেলে কামাল মল্লিককে (৪৪) আটক করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানান, নলধা গ্রামের নিজ বাড়িতে কাসেম মল্লিকের স্ত্রী খাদিজা বেগম রান্না করছিলেন। এসময় নেশাগ্রস্থ ভাসুর কামালের সঙ্গে খাদিজার কথা কাটাকাটি হয়। বিষয়টি খাদিজা শাশুড়ি হাসিনা বেগমকে জানান। এতে কামাল ক্ষিপ্ত হয়ে গাছের ডাল দিয়ে খাদিজার মাথায় আঘাত করেন। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আরও পড়ুনঃ বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবু জাহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে খাদিজার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসময় এলাকাবাসীর সহায়তায় কামালকে আটক করা হয়েছে।

ইত্তেফাক/কেকে