ইদানিং স্মার্ট টেলিভিশন ব্যবহার বেশ লক্ষণীয় একটি বিষয়। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের লাইফ স্টালেও এসেছে পরিবর্তন। কয়েক বছর আগের সিআরটি প্রযুক্তির টেলিভিশন ব্যবহার করত দেখা গিয়েছে। বর্তমানে থ্রিডি টেলিভিশনও হাতের নাগালে চলে এসেছে। বর্তমান সময়ে টেলিভিশন বলতেই স্মার্ট টেলিভিশনকে বুঝি। এই ধরনের টেলিভিশনে ইন্টারনেট সংযোগ তো থাকছেই সঙ্গে আরো আধুনিক ফিচারও থাকছে। আমাদের এবারের আয়োজন হলো স্মার্ট টেলিভিশন ব্যবহারকারীদের যে বিষয়গুলো জানা থাকলে টেলিভিশন থেকে পূর্ণ তৃপ্তি অনুভব করা যাবে তা নিয়ে। নিন্মে বিস্তারিত তুলে ধরা হলো—ক্যাবল যেমন হবে:স্মার্ট টেলিভিশন থেকে সুন্দর আউটপুট পেতে হলে এটিতে এইচডিএমআই ক্যাবল ব্যবহার করতে হবে। বাজারে বিভিন্ন দাম ও ব্র্যান্ডের এইচডিএমআই ক্যাবল পাওয়া যায়। আপনি যাচাই বাছাই করে ভালো মানের একটি এইচডিএমআই ক্যাবল কিনে নিতে পারেন। এ ক্ষেত্রে ক্যাবলের কোয়ালিটি বেশ গুরুত্বপূর্ণ। ইন্টারনেটের গতি :শুধুমাত্র একটি স্মার্ট টেলিভিশন কিনলেই হবে না। এটির সঙ্গে যুক্ত থাকতে হবে উচ্চ গতির ইন্টারনেট। অনেকেই অনলাইনে বিভিন্ন সাইট থেকে সিনেমা বা ভিডিও দেখে থাকেন। উচ্চ গতির ইন্টারনেট না হলে বড় পর্দার স্মার্ট টেলিভিশনে ভাল ফলাফলা আশা করা যায় না। টেলিভিশন রাখার দূরত্ব :অনেকেই মনে করে যে, আমি বাজারে গিয়ে বড় আকৃতির একটি স্মার্ট টেলিভিশন কিনে আনবো। বড় আকৃতির টেলিভিশন কিনলেই হবে না, আপনি যে রুমে টেলিভিশনটি রাখবেন আগে সেই রুমটির সাইজ জেনে নিন। সাধারণত ৪ ফুট দূরত্ব থেকে ৩২ ইঞ্চির টেলিভিশন বেশ ভালোভাবে দেখা যায়। ৫৫ বা ৬৫ ইঞ্চির টিভি কেনার পরিকল্পনা করে থাকেন তবে এই দূরত্ব হতে হবে অন্তত ৯ ফুট। ডিসপ্লের ধরন :স্মার্ট টেলিভিশন থেকে ভাল ফলাফল আশা করলে এর সঠিক ব্যবহার সম্পর্কে জানতে হবে। জলবায়ূর ধরন বুঝে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন মুডে ব্যবহার করার সুবিধা রয়েছে। সাধারণত ‘standard’ প্রিসেট মুড ব্যবহার করাই ভাল। এছাড়াও ব্যবহারকারীদের সুবিধার্থে মুভি, গান, গেমের জন্য আলাদা আলাদা মুড দেয়া হয়েছে। এই মুড পরিবর্তনে শুধু ডিসপ্লের কালার/আলোর পরিবর্তন হয়না সঙ্গে সঙ্গে সাউন্ডেরও পরিবর্তন হয়। পাওয়ার সেভিং মুড:অনেকেই টেলিভিশনের পাওয়ার সেভিং মুড সবসময় চালু করে রাখেন। সবসময় পাওয়ার সেভিং মুড চালু রাখা ঠিক নয় এতে আপনার টেলিভিশনের পিকচার কোয়ালিটি ও সাউন্ড কোয়ালিটি পূর্ণভাবে পাবেন না। টেলিভিশনের ফিচার:অনেকেই স্মার্ট টেলিভিশন কেনার আগে এর ফিচার দেখে তারপর কিনে থাকেন। যদিও ফিচার একটি স্মার্ট টেলিভিশনের গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ফিচার না থাকলে বা যথাযথ কাজ না করলে আপনি স্মার্ট টেলিভিশনের মজাই পাবেন না।