সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং থাইল্যান্ড-এর সামিটিভেজ হসপিটাল-এর বাংলাদেশ প্রতিনিধি আই-বিজনেস হোল্ডিংস লিমিটেড (আইবিএইচএল)-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী থাইল্যান্ড-এর সামিটিভেজ সুখুমভিত ও সামিটিভেজ শ্রীনাকারিন হসপিটাল-এ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট ও ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডহোল্ডাররা নির্দিষ্ট মেডিক্যাল ইনভেস্টিগেশনস, ওষুধ এবং কেবিন ভাড়ার সঙ্গে বিশেষ সেবার ওপর ১০% ডিসকাউন্ট সুবিধা পাবে।
স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশ-এর রিটেইল প্রোডাক্টস অ্যান্ড সেগমেন্ট-এর হেড মো. মাহিউল ইসলাম, রিওয়ার্ডস অ্যান্ড অ্যালায়েন্সেস-এর ডিরেক্টর রাজিমুল হক রাজিম, আই-বিজনেস হোল্ডিংস লিমিটেড (আইবিএইচএল)-এর সিইও ড. এম. আই. আমিন, ম্যানেজিং ডিরেক্টর মারুফুল ইসলাম ঝলক এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুলশানে অবস্থিত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।— প্রেস বিজ্ঞপ্তি