ঢাকা থেকে নিউ ইয়র্ক ফেরার পথে টার্কিশ এয়ার লাইন্সে মারা গেলেন বাংলাদেশি দেলোয়ারা বেগম। ঊনষাট বয়স্ক দেলোয়ারা বেগমের সাথে বিমানে সহযাত্রী হিসেবে ছিলেন তার স্বামী এবং মেয়ে।
মন্ট্রিয়ল থেকে মাইনুর সরকার ইত্তেফাককে জানান, কুমিল্লাবাসী দেলোয়ারা নিউ ইয়র্কে পুরো পরিবারে বসবাস করেন। দেশ থেকে তারা গত ১৮ আগস্ট উক্ত এয়ার লাইন্সে ঢাকা-ইস্তাম্বুল-নিউ ইয়র্ক যাবার পথে বিমানের ভেতর আনোয়ারা অসুস্থ হয়ে পড়েন। তখন জরুরি ভাবে বিমান কানাডার কুইবেক সিটিতে অবতরণ করে। এম্বুলেন্সে দেলোয়ারকে হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
আরো পড়ুনঃ মালয়েশিয়ায় তিন বাংলাদেশি গ্রেপ্তার
এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশ কুইবেক সিটি হাসপাতালে রয়েছে। কারণ একাধিক দেশ, এয়ার লাইন্সের ইনস্যুরেন্স ইত্যাদি জটিলতার পর লাশ হস্তান্তর করা হবে বলে জানা গেছে। নিউ ইয়র্কে তার ছেলে মুকুলের সাথে যোগাযোগ করে সর্বশেষ খবর জানার জন্য ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
ইত্তেফাক/এমএএম