ক্যাপশন নিউজ

সম্প্রতি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিস অব বাংলাদেশ (আইসিএসবি) কর্তৃক ‘৫ম ন্যাশনাল এ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স, ২০১৭’ এর ‘ম্যানুফেকচারিং কোম্পানিজ’ ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছে বিএটি বাংলাদেশ। বিএটি বাংলাদেশ এর পক্ষে এই এ্যাওয়ার্ড গ্রহণ করেন বিএটি বাংলাদেশর হেড অব লিগ্যাল এন্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স মুবিনা আসাফ এবং হেড অব পাবলিক এ্যাফেয়ার্স এন্ড কোম্পানি সেক্রেটারি মো. আজিজুর রহমান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত

০০০

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি ব্যাংকে নতুন যোগ দেওয়া ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ফাউন্ডেশন ট্রেনিংয়ের আয়োজন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিকসহ অন্যরা উপস্থিত ছিলেন

০০০

সম্প্রতি যোগ দেওয়া কর্মকর্তাদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। ৫ দিনের এ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মনজুর আহমদ। এসময় ট্রেনিং ইনস্টিটিউটের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন

০০০

ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের ২৪৩তম সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। পর্ষদের চেয়ারম্যান শিব্বির মাহমুদের সভাপতিত্বে সভায় ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এ. জেড. এম. সালেহ্ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুকনুজ্জামানসহ পরিচালকরা উপস্থিত ছিলেন

০০০

ওয়ান ব্যাংক লিমিটেড এবং ফারস হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুসারে, ওবিএল কার্ড হোল্ডার এবং কর্মকর্তা-কর্মচারীরা আকর্ষণীয় সুযোগ-সুবিধা পাবেন। ওয়ান ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মোহাম্মদ কামরুজ্জামান এবং ফারস হোটেল এন্ড রিসোর্ট এর মহাব্যবস্থাপক রিচার্ড পেরেইরা সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন