খুলনায় জেপির কর্মীসভা অনুষ্ঠিত

খুলনা অফিস

খুলনা জেলা জাতীয় পার্টি-জেপির কর্মসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে নগরীর মানিক মিয়া শপিং কমপ্লেক্সে জেলা জেপির অস্থায়ী কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জেপির সভাপতি এ্যাড. আ. মজিদ।

সভায় দিঘলিয়া উপজেলার মো. আজাদ শেখ, বিপুলসংখ্যক নেতা-কর্মী নিয়ে দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টি-জেপিতে যোগদান করেন।এ সময় নেতৃবৃন্দ আজাদ শেখকে দিঘলিয়া উপজেলা জেপির সিনিয়র সহ-সভাপতি পদ প্রদানসহ তাকে আসন্ন উপজেলা নির্বাচনে জেলা জেপি’র পক্ষ থেকে দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য প্রস্তুত নিতে বলেন।

বক্তারা বলেন, জাতীয় পার্টি জেপি চৌদ্দ দলীয় জোটের অন্যতম শরিক সংগঠন। চৌদ্দ দলীয় জোট নেত্রী প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য এবং  দেশের উন্নয়ন ধারাকে অব্যহত রাখার জন্য প্রতিটি জেলার অবশিষ্ট উপজেলা ও ইউনিয়নগুলোতে শীঘ্রই কমিটি গঠন এবং জেপিকে শক্তিশালী সংগঠন হিসেবে দাঁড় করানো হবে। এ সময় বক্তৃতা করেন, জেলা জেপির সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন হাওলাদার, সহ-সভাপতি আলহাজ্ব আ. সামাদ গাজী, ইঞ্জি: শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু জাফর, দিঘলিয়া উপজেলার সভাপতি ড. এস. এম. জাকারিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা আসমা ছিদ্দিকা সুমী, ছাত্র বিষয়ক সম্পাদক এস এম পারভেজ, ডা. আ. রাজ্জাক প্রমুখ।