ভূরুঙ্গামারীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ভূরুঙ্গামারীতে এক চালককে গলা কেটে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বীর-ধাউরারকুটি গ্রামে। সোমবার রাতে কে বা কারা খামার আন্ধারীঝাড় গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে আব্দুল মজিদ ওরফে মজু পাগলাকে গলা কেটে হত্যা করে বড়ই তলা ব্রিজের নিচে পানিতে ফেলে নতুন অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।