হিসাব সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে স্যামসাং বায়োলজিকসের শেয়ার লেনদেন স্থগিত করেছে দক্ষিণ কোরিয়ার আর্থিক নিয়ন্ত্রক সংস্থা। গতকাল বুধবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির দ্য সিকিউরিটিজ অ্যান্ড ফিউচারস কমিশন। এক মাসের জন্য এ কোম্পানিকে রিভিউ করার কথাও বলেছে। অপরাধের প্রমাণ পেলে এ কোম্পানিকে শেয়ারবাজারের তালিকা থেকে বাদ দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তর এ ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি ২০১৬ সালে দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।