ভাণ্ডারিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়ায় গতকাল মঙ্গলবার জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু (এমপি)’র প্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়নমূলক দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরও উপজেলার ধাওয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ওই ইউনিয়নের শীতার্তদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় বিতরণ কাজে অন্যান্যের মধ্যে অংশ নেন জাতীয় পার্টি জেপির ভাণ্ডারিয়া উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান  মো. সিদ্দিকুর রহমান টুলু, সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, মো. কবির হাওলাদার, জেপি নেতা আব্দুল আলীম খান, মো. হুমায়উন কবির হেলাল, ইউপি সদস্য মো. মাসুম বিল্লাহ, স্থানীয় দুস্থ নেত্রী উন্নতি রানী হালদার, সিমা বেগম ও হাসিনা বেগম প্রমুখ।