চট্টগ্রাম অফিস
কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিএনপির শতাধিক নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন। আদালত থেকে জামিন পাওয়া এসব নেতাকর্মী গতকাল মঙ্গলবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন। মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করেন। মুক্তিপ্রাপ্তদের মধ্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল ও প্রকাশনা সম্পাদক আবদুল হাই রয়েছেন। সরকার উত্খাত ও নাশকতার পরিকল্পনা, যানবাহন ভাংচুর, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে তারা কারাগারে ছিলেন।