সবার জন্য সুচিকিত্সা নিশ্চিত করার লক্ষ্যে মানব সেবার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ওষুধ উত্পাদনের প্রতিটি স্তরে অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন হামদর্দের প্রধান ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভুঁইয়া।
শনিবার হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের প্রধান কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ড. হাকীম মো. ইউছুফ হারুন ভুঁইয়ার সভাপতিত্বে উক্ত সভায় হামদর্দের ওষুধ ও পণ্যের গুণগত মান প্রতিনিয়ত উন্নয়নের জন্য চলমান গবেষণার অংশ হিসেবে হামদর্দ আধুনিক কারখানার পরিকল্পনা ও উন্নয়ন, কোয়ালিটি কন্ট্রোল এবং মাইক্রোবায়োলজিসহ উত্পাদনের বিভিন্ন সেক্টরের সিনিয়র পার্সন তাদের গবেষণাভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া ওষুধ ও পণ্যের গুণগত মান অক্ষুণ্ন রাখতে হামদর্দের নিজস্ব ভেষজ বাগানে ঔষধি উদ্ভিদ চাষের পরিধি পরিকল্পনামাফিক আরও সম্প্রসারণের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন ভুঁইয়া রাসেল, পরিচালক প্রশাসন অধ্যাপক হাকীম শিরী ফরহাদ, পরিচালক ফাউন্ডেশন লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব.), পরিচালক প্রোটোকল অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স মেজর ইকবাল মাহমুদ চৌধুরী (অব.), পরিচালক বিপণন ও বিক্রয় হাকীম সাইফ উদ্দিন মুরাদ, পরিচালক উত্পাদন মি. মিহির চক্রবর্তী এবং উপদেষ্টা উত্পাদন ড. মো. জহুরুল হকসহ হামদর্দের সিনিয়র কর্মকর্তাবৃন্দ। -প্রেস বিজ্ঞপ্তি