গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের তৃতীয় বর্ষ অনার্স (২০১৩-১৪ শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস অনুযায়ী) নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষা আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৫ মার্চ পর্যন্ত চলবে। এ পরীক্ষা প্রতিদিন দুপুর ১টা থেকে শুরু হবে। এ পরীক্ষার বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) থেকে জানা যাবে। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।