শোক সংবাদ

সৈয়দ হান্নান

ভাষাসৈনিক, বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সৈয়দ হান্নান (৮৭) আর নেই। তিনি গতকাল মঙ্গলবার (৮ জানুয়ারি) ভোরে রাজধানীর সিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মঙ্গলবার বিকালে শেরপুর পৌর ঈদগাহ মাঠে জানাজা শেষে ভাষাসৈনিক সৈয়দ আব্দুল হান্নানের মরদেহ শহরের মধ্যশেরি মিয়াবাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ভাষাসৈনিক সৈয়দ আব্দুল হান্নানের মৃত্যুতে শেরপুরের সংসদ সদস্য আতিউর রহমান আতিক, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানুসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

আফছার উদ্দিন চেয়ারম্যান

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন (৭৫) আর নেই (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সাটুরিয়া সৈয়দ কালুশাহ ডিগ্রি কলেজের মাঠে জানাজা শেষে উপজেলার রাধানগর গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিমলা বিশ্বাস

নটর ডেম কলেজের সহকারী অধ্যাপক প্রয়াত অমূল্য চন্দ্র বিশ্বাসের স্ত্রী বিমলা বিশ্বাস গত সোমবার রাতে রাজধানীর সিটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন। তার শ্রাদ্ধানুষ্ঠান আগামী ১৭ জানুয়ারি পশ্চিম মেরুল বাড্ডায় তার দেবর মনীন্দ্র চন্দ্র বিশ্বাসের বাসায় অনুষ্ঠিত হবে।