ইত্তেফাক রিপোর্ট
বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিতে সরকার বিশেষ মনোযোগ দিবে। বিদ্যুতের দ্রুত প্রসার গ্রামকে শহরে পরিণত করতে সহায়তা করবে। গণতন্ত্র ও আইনের শাসন সুদৃঢ়, ব্লু-ইকোনমি-সমুদ্র সম্পদ উন্নয়ন, প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সমপ্রসারণ, তরুণ-যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর ও কর্মসংস্থানের নিশ্চয়তা আমাদের অন্যতম লক্ষ্য। এসব উন্নয়নের মূলে থাকবে বিদ্যুত্ ও জ্বালানি।
গতকাল মঙ্গলবার বিদ্যুত্ ভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানে নসরুল হামিদ এ কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে ফের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে এ সংবর্ধনা দেয় মন্ত্রণালয় ও এ খাতের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুত্ সচিব ড. আহমদ কায়কাউস, পিডিবি’র চেয়ারম্যান খালেদ মাহমুদ, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন।