খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নিজাম উদ্দীন আহত হয়েছে। আজ সন্ধ্যা ৭টা নাগাদ পানছড়ি বাজার প্রবেশমুখে একটি চায়ের দোকানে নিজাম উদ্দীন বসে ছিলেন। এ সময় মাত্র ৩০/৪০ গজ দূর থেকে দুর্বৃত্তরা নিজাম উদ্দীনকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
আহত নিজাম উদ্দীনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার পর পানছড়ি বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে।
আরও পড়ুনঃ আমি উনার কাছে ঋণী : আইভী
এদিকে ঘটনার পর থেকে পানছড়ি বাজারে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর টইল জোরদার করা হয়েছে। পানছড়ির ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/নূহু