ভারতে রামমনিন্দর নিয়ে কাল সুপ্রিম কোর্টে শুনানি

ভারতে রামমনিন্দর সংক্রান্ত মামলার শুনানি কাল বৃহস্পতিবার শুরু হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ শুনানি করবে। এই বেঞ্চই স্থির করবে পরবর্তী শুনানির দিনগুলো এবং এই মামলা-সংক্রান্ত বিভিন্ন বিষয়। উল্লেখ্য, ২০১০ সালে অযোধ্যার বিতর্কিত ২ দশমিক ৭৭ একর জমি তিন ভাগে ভাগ করে দেওয়ার নির্দেশ দেয় ইলাহাবাদ হাইকোর্ট। রায়ে ওই জমি সমান তিন ভাগে ভাগ করে মামলাকারী তিনটি পক্ষকে দেওয়ার নির্দেশ দেয় আদালত। যদিও রায়ে খুশি হয়নি মামলাকারী কোনো পক্ষই। রাম জন্মভূমি ন্যাস, নির্মোহী আখড়া ও সুন্নি ওয়াকফ বোর্ড ইলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সেই থেকে শুরু হয়েছে মামলা। - এনডিটিভি