আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজার থানা পুলিশ পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার রাতে উপজেলার সালমদী ও দুপ্তারা থেকে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সালমদী গ্রামের মৃত নিজাম উদ্দিনের মেয়ে পানমতি (৪০) ও দুপ্তারা কাঁঠালিয়া পাড়া গ্রামের মৃত বাছেদ মোল্লার ছেলে মানিক মিয়া (৪৫)।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল। গোপনে খবর পেয়ে এদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একাধিক মাদক মামলা রয়েছে।