শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসের পিছনে অপর একটি বাসের ধাক্কায় ১৫ যাত্রী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় নিহতের কোনো খবর পাওয়া যায়নি। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, সকালে ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাসের পিছনে অন্য একটি বাস ধাক্কা দেয়। এতে ঐ বাসে থাকা কয়েকজন পুরুষ-মহিলা যাত্রী আহত হয়।