ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
ফুলবাড়িতে গত মঙ্গলবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। প্রাণে বেঁচে গেছেন পরিবারের সদস্যরা।
ঘটনাটি জানার পর পরই গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী, থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, তাকে এবং তার পরিবারের লোকজনকে হত্যার উদ্দেশ্যে কে বা কারা শত্রুতামূলকভাবে বাড়ির চতুর্পার্শ্বে দাহ্য পদার্থ কিংবা পেট্রোল ছিটিয়ে বাড়িতে অগ্নিসংযোগ করেছে।