লালপুরে আখ ক্ষেত থেকে অস্ত্র উদ্ধার

নাটোরের লালপুর উপজেলার বাহাদীপুর মহল্লার একটি আখ ক্ষেত থেকে বুধবার সকালে পরিত্যক্ত অবস্থায় দেশীয় ৭টি অস্ত্র, লাঠি ও লোহার রড উদ্ধার করেছে পুলিশ। 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাহাদীপুর মাজার শরীফের সামনে নর্থ বেঙ্গল সুগার মিলের একটি ক্ষেতে শ্রমিকরা আখ কাটতে এসে একটি চাইনিজ কুড়াল, চারটি বড় আকারের হাসুয়া, একটি ছোরা, একটি ডেগার, একটি লোহার রড ও একটি লাঠি দেখতে পেয়ে লালপুর থানায় খবর দেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

আরো পড়ুন : সাভারে সংঘর্ষে নিহত সুমনের বাড়িতে শোকের মাতম

লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, ‘পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। গত ২৮ নভেম্বর যুবলীগ নেতা জাহারুল ইসলাম খুনে এই অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।’

 

 

ইত্তেফাক/ইউবি