নেইমারের সাথে সম্পর্ক ছিন্ন করেছে নাইকি

ব্রাজিলের ফুটবল তারকা নেইমারের সাথে সর্ম্পক ছিন্ন করছে বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান নাইকি। ফলে নাইকির সাথে নেইমারের ১৩ বছরের সর্ম্পকে ইতি ঘটলো।

এ মাসেই শেষ হয়ে যাচ্ছে নেইমার-নাইকির সর্ম্পক। নাইকির মুখপাত্র জশ বেনেডেক বলেন, নেইমার এখন আর নাইকির অ্যাথলেট নন।

এদিকে নেইমারের সাথে চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে আরেক ক্রীড়াসামগ্রী প্রতিষ্ঠান পুমা।

ইত্তেফাক/এএম