গোবিন্দগঞ্জে মানবতাবিরোধী মামলার আসামি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মানবতাবিরোধী মামলার আসামি মোফাজ্জল হোসেন প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে শ্রীমুখ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোফাজ্জল হোসেন গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের শ্রীমুখ গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে।

আরো পড়ুন: যুবককে মারধর করা সেই জেলা প্রশাসক ও তার স্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, মোফাজ্জলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে  স্বাধীনতা যুদ্ধ চলাকালীন মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মামলার রয়েছে। সেই মামলার ওয়ারেন্ট মূলে অভিযান চালিয়ে শ্রীমুখ থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের কাছে হস্তান্তর করা হবে।

ইত্তেফাক/বিএএফ