টানা পঞ্চমবারের মত নারীদের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলেছে ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক লিঁও। ফাইনালে ৩-১ গোলে জার্মানির ভলফসবুর্গকে হারিয়েছে ক্লাবটি। নিরঙ্কশ ফেভারিট হয়েই সান সেবাস্টিয়ানে মাঠে নামে লিঁও।
শুরু থেকেই মাঝমাঠের দখল নিয়ে আধিপত্য দেখায় ফ্রেঞ্চ ক্লাবটা। গোল পেতেও সময় লাগেনি। উইজিনি সমারের গোলে লিড নেয় লিও। বল পজিশন বা সুযোগ তৈরি সব ডিপার্টমেন্টেই এগিয়ে ছিলো দলটা। বিরতির আগেই স্কোরলাইন জাপানি তারকা সাকি কামুগাই।
বিরতির পর ঘুরে দাঁড়ায় ভলফসবুর্গ। আলেক্সন্দ্রা পপ একটা গোল শোধ দিয়ে স্কোরলাইন করে ফেলেন ২-১। সমতার খোঁজে অ্যাটাকিং ফুটবল খেলতে যাওয়াটাই শেষমেষ কাল হয়েছে জার্মান ক্লাবটার। সারা বিয়র্কের কাউন্টার অ্যাটাকের গোলে ৩-১ এর জয়ে নিশ্চিত করে দেয় লিঁওর টানা পাঁচ নম্বর শিরোপা।
ইত্তেফাক/এসআই