দ্রুত সুস্থ হয়ে জীবনের ৫০তম চলচ্চিত্র শেষ করতে চান কাজী হায়াত্

g বিনোদন রিপোর্ট

 

কিছুদিন আগেই নিজের ৫০তম চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন। ছবির নাম ঠিক করলেন ‘বীর’। আর এই ৫০তম চলচ্চিত্রটিকে আরো স্পেশাল করার জন্য নির্মাতা তার এই ছবিতে নায়ক হিসেবে ঠিক করেছেন শাকিব খানকে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আবারো চলে যেতে হলো নিউইয়র্কে। নির্মাতা কাজী হায়াত উন্নত চিকিত্সার জন্য নিউইয়র্কে গেছেন গত ২২ ডিসেম্বর। সেখানে তার সঙ্গে আছেন স্ত্রী ও ছেলে চিত্রনায়ক কাজী মারুফ। বাবার জন্য দোয়া চেয়ে কাজী মারুফ লিখেছেন, ‘শেষ ২৪ ঘণ্টা আমার জন্য অনেক কষ্টকর ছিল। আমি খুব অসহায়বোধ করছিলাম, যদিও বাবার চিকিত্সার জন্য এখানকার বিশ্বসেরা স্বনামধন্য চিকিত্সকরা কাজ করছেন। আমার বাবার বিরুদ্ধে একটা কথা শুনতাম সবসময়, আমার আব্বা অনেক রাগী। যাদের ওপর রাগ করতেন তাদেরও হয়তো ভালোবাসতেন কোনোভাবে। আমার আসলে কিছু ভালো লাগছে না। জানি না, কেন আজ জীবনে প্রথমবার খুব অস্থিরতা অনুভব করছি।’

উল্লেখ্য, গতবছরের মার্চে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে একবার চিকিত্সা নেন কাজী হায়াত্। ২০০৪ সালে দুটি রিং বসানো হয়েছিল প্রখ্যাত এই চলচ্চিত্র নির্মাতার। আবারো হূিপণ্ডে সমস্যা দেখা দিলে বরেণ্য এই নির্মাতা প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের জন্য আবেদন করেন। তারপর গতবছর প্রধানমন্ত্রীর কাছ থেকে ১০ লাখ টাকা অনুদান পান তিনি।