রঙ্গরস

পাগলাগারদে একবার এক পাগল গোসল করতে গিয়ে ডুবে যাওয়ার উপক্রম হলো। অন্য পাগল তা দেখে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করল।

খবর শুনে পাগলাগারদ কর্তৃপক্ষ তাকে ডেকে বললেন, একজন মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর ইচ্ছে এবং কৌশল যখন তোমার মাথায় এসেছে তখন তোমাকে আর অসুস্থ বলা যাবে না। তুমি ভালো হয়ে গেছ। যখন খুশি চলে যেতে পার।

এ সময় বেয়ারা এসে পাগলাগারদ কর্তৃপক্ষকে বলল, স্যার যে লোকটি পানিতে পড়েছিল, সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

কর্তৃপক্ষ বললেন, এটা খুবই দুঃখের কথা। তুমি তাকে বাঁচালে অথচ তারপরও সে আত্মহত্যা করল। দুঃখ কোরো না। তোমার কাজ তুমি করেছ।

কর্তৃপক্ষের কথা শুনে পাগলটি মাথা ঝাঁকিয়ে বলল, ও তো আত্মহত্যা করেনি। আমি ওর গলায় দড়ি বেঁধে রোদে শুকাতে দিয়েছি, বড্ডো ভিজে গিয়েছিল তো।