হুন্ডির টাকাসহ ভারতীয় নাগরিক আটক

বেনাপোল চেকপোষ্ট এলাকা থেকে বুধবার (৯ জানুয়ারি) দুপুরে হুন্ডির ৫ লাখ টাকাসহ জহিরুল গাজী (২৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটক জহিরুল গাজী ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও থানার জয়পুর গ্রামের সামসুর রহমান গাজীর ছেলে। 

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক (পিবিজিএম) জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে  বুধবার দুপুরের দিকে বেনাপোল আইসিপি’র নায়েব সুবেদার আবুল কাশেম মোল্লা এর নেতৃত্বে একটি তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেইন পিলার ১৮/৭-এস থেকে ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আইসিপির আমদানী/রপ্তানী গেইট হতে নগদ পাঁচ লাখ বাংলাদেশী টাকাসহ ১ ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে'।

আরো পড়ুন: মামলার রায় পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে গণধর্ষণ 

জব্দকৃত নগদ টাকাসহ ভারতীয় নাগরিককে বেনাপোল পোর্ট থানায় সোপার্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করা হয়েছে ।

ইত্তেফাক/জেডএইচডি/এসআর