আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ, দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দলের সমন্বয়ে রাজধানীর বনশ্রী এলাকার জনগোষ্ঠীর কাছে আধুনিক চক্ষু চিকিৎসা সেবাকে আরও সহজলভ্য ও সাবলীল করার উদ্দেশ্যে দৃষ্টি আই হসপিটালের তৃতীয় শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ শাখা উদ্বোধন করা হয়।
চোখের বিভিন্ন বিশেষজ্ঞ একদল তরুণ, উদ্যমী চিকিৎসকের সমন্বয়ে টিমওয়ার্কের প্রত্যয় এবং অত্যাধুনিক ডায়াগনস্টিক ও অপারেশনের যন্ত্রপাতির সহযোগিতায় মানসম্মত চক্ষু সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই শাখার উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৃষ্টি আই হসপিটালের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদ হোসেন মহসিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন।
আরও পড়ুন: নড়াইলের জামাই বাবু প্রণব মুখার্জির স্মরণে নড়াইলে স্মরণসভা অনুষ্ঠিত
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন-বনশ্রী কল্যাণ সমিতির সভাপতি, মো. আবুল কালাম,বনশ্রী কল্যাণ সমিতির সেক্রেটারি নুরুল কবির নীর, রামপুরা থানার (ওসি) আব্দুল কুদ্দুস ফকির ও ফরাজী হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ডা. ইমন ফরাজী প্রমুখ।
ইত্তেফাক/এএএম