পিএসজির আনহেল দি মারিয়া ও লেয়ান্দ্রো পারেদেসের দহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এবার নতুন মৌসুম শুরুর আগে শঙ্কা জেগেছে নেইমারসহ আরও কয়েকজনকে নিয়ে।
নেইমারকে নিয়ে শঙ্কার কারণ হিসেবে বলা হয়, দি মারিয়া ও পারেদেসের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসায় এই দুই মিডফিল্ডারকে আইসোলেশনে রাখা হয়েছে। কিন্তু এই দুই করোনা আক্রান্তদের সঙ্গে স্পেনের ইবিজা দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন নেইমার। ওই শিবিরে আরও ছিলেন আন্দের এররেরা, মাউরো ইকার্দি এবং কেইলর নাভাস।
ইএসপিএনের এক প্রতিবেদকের বরাত দিয়ে এসএ জানিয়েছে, ইবিজায় যাওয়াদের মধ্যে ইকার্দির করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। নতুন মৌসুম শুরুর আগে যারা স্পেনে ভ্রমণ করেছেন, তাদের সবার কোভিড-১৯ পরীক্ষার করার অপেক্ষায় রয়েছে পিএসজি। যদিও এ বিষয়ে কিছু জানায়নি পিএসজি।
আরও পড়ুন: পাসপোর্ট থেকে চীনের নাম মুছে ফেলছে তাইওয়ান!
জানা যায়, কোন দলের চার জনের বেশি খেলোয়াড় করোনায় আক্রান্ত হলে তাদের ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে লিগ ওয়ান। ফলে লঁসের বিপক্ষে আগামী ১০ সেপ্টেম্বরের পিএসজির ম্যাচ দিয়ে লিগের মুকুট ধরে রাখার মিশন শুরু করবে পিএসজির। সেদিক থেকে আরও কয়েকজন খেলোয়াড়ের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসলে স্থগিত হতে পারে ম্যাচটি।
ইত্তেফাক/আরআই