পাপুয়া নিউগিনিতে অগ্ন্যুত্পাত

 

পাপুয়া নিউগিনির সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি থেকে অগ্ন্যুত্পাত শুরু হয়েছে। এতে দ্বীপের পাশের অনেক গ্রাম ছাইভস্মে ছেয়ে গেছে। মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি

পাপুয়া নিউগিনির মূল ভূখণ্ডের উত্তরে সমুদ্র তীরের মানাম দ্বীপ হচ্ছে একটি সক্রিয় আগ্নেয়গিরি। ২০০৪ সালের নভেম্বরে সেখানে ব্যাপক অগ্ন্যুত্পাতের কারণে প্রায় নয় হাজার লোককে সরিয়ে নেওয়া হয়।

গত মাসে লাভা ও ছাইভস্ম উদগীরণ শুরু হওয়ার পর থেকে এ আগ্নেয়গিরি থেকে বেশ কয়েকবার অগ্ন্যুত্পাত ঘটে। অগু্নুত্পাত পর্যবেক্ষণ সংস্থা সোমবার ভূমিকম্প আঘাতের সতর্ক সংকেত বাজানোর পরপরই সেখানে অগু্নুত্পাত শুরু হয়। সোমবার মধ্যরাতের পরও সেখানে অগ্ন্যুত্পাত অব্যাহত থাকে।

 

 

০