রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকচাপায় এক ভূটভূটি চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল পৌনে ৬টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক রেলগেট বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের টুটুল ( ২২) কসাইপাড়ার হেলালের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুটভুটি চালক টুটুল সিএন্ডবি থেকে ভাড়া নিয়ে রেলগেটের দিকে যাচ্ছিলেন। রাজশাহী থেকে ছেড়ে আসা তেল ভর্তি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় স্থানীয়রা সড়ক অবরোধ করলে যানজটের সৃষ্টি হয়েছে। পরে পুলিশ এসে সড়ক থেকে অবরোধ তুলে দেয়।গোদাগাড়ী মডেল থানার (ওসি) খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন।
ইত্তেফাক/জেডএইচ