মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
মধুখালীতে ইসলামী ইছালে ছাওয়াব জলসা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের দামোদরদি গ্রামের আবুল হোসেন মোল্যার বাড়িতে প্রবীণ সাংবাদিক এ কে এম ইলিয়াস সিদ্দিকীর সভাপতিত্বে ইছালে ছাওয়াব ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন ভারতের ফুরফুরা শরিফের পীরসাহেব আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মঈনউদ্দিন ওরফে কাওছার হোসাইন। প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন বানেরশ্বরদি খানকা শরিফের পীরসাহেব আলহাজ হযরত মাওলানা মোঃ হারুন অর রশিদ নুরী, মধুখালী বাজার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, বোয়ালমারীর হযরত মাওলানা তৈয়েবুর রহমান ও মধুখালী উপজেলা ওলামা লীগের সভাপতি হযরত মাওলানা কাজি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।