স্টাফ রিপোর্টার, বগুড়া
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা বুধবার ভোরে শহরের নারুলী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে এক যুবককে আটক করেছে। তার নাম আবু রায়হান আল বিরুনী পুশকিন। আটক যুবক ওই এলাকার মৃত সাদেক আলী আহমেদের ছেলে। আটকের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে শেয়ার ও মেসেঞ্জারের কথোপকথনের ১৭ পাতা স্ক্রিনশট জব্ধ করা হয়েছে।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার উপ-পরিচালক মেজর সরকার আসিফ মাহমুদ জানান, আটক যুবক দীর্ঘদিন ধরে ফেসবুকে বিভিন্ন মিথ্যা ও গুজব ছড়ানোর জন্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ভিত্তিহীন স্ট্যাটাস দিয়ে আসছিলেন।