জামালপুরের সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আরিয়ান উপজেলার ইটাইল ইউনিয়নের জামতলী এলাকায় জাফর আলীর ছেলে।
ইটাইল ইউপি চেয়ারম্যান এ্যাড. হাফিজুর রহমান স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে অন্য শিশুদের সাথে পুকুরের কিনারায় খেলা করছিল আরিয়ান। খেলার এক পর্যায়ে পুকুরে পড়ে যায়। পরে অন্য শিশুরা তাকে উদ্ধারে চেষ্টা করলেও সে ডুবে যায়। এ সময় তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন পুকুরে নেমে ২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে।
জামালপুর নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সজিব ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জেডএইচ