নেত্রকোনায় এসডিজি সম্পৃক্ত নীতি ও কর্মসূচি
পর্যালোচনা বিষয়ক কর্মশালা
নেত্রকোনা প্রতিনিধি স্থানীয় পর্যায়ে এসডিজি সম্পৃক্ত নীতি ও কর্মসূচি পর্যালোচনা বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা নেত্রকোনা সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়। সিপিডি ও অক্সফার্মের অংশীদারিত্বে এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘের রি-কল প্রকল্পের মাধ্যমে গত মঙ্গলবার অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপরিচালক জিয়া আহমেদ সুমন। নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক আলী আমজাদ খান আন্টুর স্বাগত বক্তব্যের পর নারী প্রগতি সংঘের প্রকল্প কর্মকর্তা মৃণাল কান্তি চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন, অক্সফামের সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ মোস্তফা আলী, মোহনগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মেহেদী মাহমুদ আকন্দ এবং নেত্রকোনা জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল ও সাংবাদিক এম ফখরুল হক।
এর আগে এসডিজি সম্পৃক্ত নীতিও কর্মসূচি বিষয়ক ভিডিও চিত্র উপস্থাপনা করেন সিপিডির সিনিয়র ফেলো মোস্তফা আমির সাব্বিহ।
গলাচিপায় দুই দিনব্যাপী আয়কর মেলা উদ্বোধন
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা উন্নয়ন ও উত্তরণ আয়করের অর্জন এই প্রতিপাদ্যের আলোকে গলাচিপা উপজেলা পযার্্য়ে দুই দিনব্যাপী আয়কর মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বরিশাল কর অঞ্চল এর যুগ্ম কর কমিশনার মো. লুত্ফর রহমানের সভাপতিত্বে গলাচিপা অফিসার্স ক্লাবে দুই দিনব্যাপী আয়কর মেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সামসুজ্জামান লিকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, বণিক সমিতির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী হাজী মু. শাহজাহান মিয়া, মোসা. জেসমিন আক্তার, সহকারী কর কমিশনার সার্কেল-১৯, গলাচিপা কর অঞ্চল, বরিশাল, পৌর কাউন্সিলর সুশীল কুমার বিশ্বাস প্রমুখ।অনুষ্ঠানে গলাচিপা উপজেলা, দশমিনা ও রাঙ্গাবালী উপজেলার ব্যবসায়ী, চাকরীজীবী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
মঠবাড়িয়ায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা পিরোজপুরের মঠবাড়িয়ায় মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় বুধবার সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়। এ সময় ৯২৩ জন কৃষকের মাঝে প্রতি কৃষকের একবিঘা জমির পরিমাণ অনুযায়ী খেসারি, হাইব্রিট ভুট্টা, বিটি বেগুন, বোরো ধানের জন্য উন্নত সার ও বীজ প্রণোদনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা উপস্থিত থেকে এসব কৃষি উপকরণ চাষিদের হাতে তুলে দেন। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল কুমার দাশ, প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাংবাদিক আবদুস সালাম আজাদী, মিজানুর রহমান মিজু, কৃষক আমিনুর রহমান প্রমুখ।
আওয়ামী লীগের মনোনয়ন চান
হারুন-উর-রশীদ সিআইপি
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৪ ও ৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এশিয়ান টিভি’র চেয়ারম্যান ও আ’লীগের শিল্প এবং বাণিজ্য বিষয়ক উপ-কমিটিরি সদস্য শিল্পপতি আলহাজ হারুন-উর-রশীদ সিআইপি। গত রবিবার সন্ধ্যায় ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় ঢাকা ডেমরা, যাত্রাবাড়ী, শ্যামপুর-কদমতলী এলাকার বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেয়ার পর আলহাজ হারুন-উর-রশীদ সিআইপি বলেন, মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। কারণ ঐ এলাকার স্থায়ী বাসিন্দা হওয়ায় আমার নিজস্ব একটা পরিচ্ছন্ন ইমেজ রয়েছে। তা ছাড়া বিগত দিনে এলাকার সুখে-দুখে জনগণের পাশে ছিলাম। বিশেষ করে মসজিদ-মাদ্রাসা, এতিমখানা, স্থানীয় ক্লাব, পাঠাগারসহ সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে নিয়মিত পৃষ্ঠপোষকতা করে আসছি। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ ও বন্যাকবলিত মানুষদের মাঝে আর্থিক সহায়তা দিয়ে আসছি। আমি নির্বাচিত হলে এলাকার মাদক সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূল করবো। সর্বোপরি নাগরিক অধিকার নিশ্চিত করবো। — প্রেস বিজ্ঞপ্তি
দামুড়হুদার দর্শনা প্রেসক্লাবে সাধারণ সভা
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা দামুড়হুদার দর্শনা প্রেসক্লাবে সাধারণ সভা ও কণ্ঠভোটে প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির দ্বি-বার্ির্ষক কমিটি গঠন করা হয়। সোমবার দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে সাধারণ সভা শেষে জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি শরীফ উদ্দিন প্রার্থীদের নাম প্রস্তাব করলে দর্শনা প্রেসক্লাবের সদস্যরা কণ্ঠভোটে তা সমর্থন করেন। এ সময় দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু, সহ-সভাপতি মাহমুদ হাসান রনি, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সহ-সম্পাদক মো. রাজিব আহমেদ রাজু, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলমসহ ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। একই সময়ে দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, সহ-সভাপতি আজিমুদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত মিলন, সহ-সম্পাদক মোস্তাফিজ কচি, কোষাধ্যক্ষ জিল্লুর রহমানসহ ১৫ সদস্যের কমিটি আগামী দুই বছরের জন্য নির্বাচিত করা হয়।
শ্রীবরদী সরকারি কলেজে অভিভাবক সমাবেশ
শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা আগামী এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের লক্ষ্যে শ্রীবরদী সরকারি কলেজে মঙ্গলবার অভিভাবক সমাবেশ হয়েছে। কলেজের সেমিনার কক্ষে অনুষ্ঠিত ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর বিলকিস রাবেয়া। সহকারী অধ্যাপক মাছুদুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর একেএম আলিফ উল্লাহ আহসান, পৌর মেয়র আবু সাইদ, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান প্রমুখ।
মুক্তাগাছায় কবরস্থান থেকে দুই বৃদ্ধের লাশ চুরি
মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা মুক্তাগাছায় মঙ্গলবার রাতে একটি কবরস্থান থেকে দুইজন বৃদ্ধের লাশ চুরি হয়েছে। এলাকাবাসী বুধবার ভোরে দুটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। মঙ্গলবার রাতের কোনো এক সময় উপজেলার চার নম্বর কুমারগাতা ইউনয়নের গন্ধর্বপুর গ্রাম এলাকার কবরস্থানে এ ঘটনা ঘটে।
০০