স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম জেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৪৮তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম নগরীতে শুরু হচ্ছে। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ মাঠে ক্রিকেট, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হকি, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ভলিবল, সেন্ট প্লাসিডস স্কুল মাঠে বাস্কেটবল ও টেবিল টেনিস এবং চট্টগ্রাম রাইফেল ক্লাব মিলনায়তনে ব্যাডমিন্টন সূচি মোতাবেক অনুষ্ঠিত হবে।