যশোরে মিনি ম্যারাথন

যশোর অফিস

যশোরে গতকাল মাদক ও ইভটিজিং বিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সকালে উপশহর ঈদগাহ মোড় থেকে শুরু হয়ে শফিউল্লাহ, গাবতলা মোড় ও বি-ব্লক বাজার হয়ে একই স্থানে শেষ হয়। মিনি ম্যারাথনে আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

প্রতিযোগিতায় বাহাদুর মাধ্যমিক বিদ্যালয়ের সোহেল রানা প্রথম, উপশহর মাধ্যমিক বিদ্যালয়ের ইমন দ্বিতীয়, নিউটাউন বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউটের তামিম হোসেন তৃতীয় ও উপশহর মাধ্যমিক বিদ্যালয়ের রহিম চতুর্থ স্থান অর্জন করে। রুরাল রিকনস্ট্রাশন ফাউন্ডেশনের (আরআরএফ) আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।