মোরেলগঞ্জে বিদ্যানন্দ ভাসমান হাসপাতালের বিনামূল্যে চিকিৎসা সেবা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে ‘জীবন খেয়া’ বিদ্যানন্দ ভাসমান হাসপাতাল। 

বলইবুনিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত একদিনের এ চিকিৎসা সেবা ক্যাম্প পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: দেলোয়ার হোসেন। তিনি বিদ্যানন্দ ভাসমান হাসপাতালের চিকিৎসা সেবাসহ এর বিভিন্ন কার্যক্রমের বিষয়ে খোঁজ-খবর নেন।

আরো পড়ুনঃ চলছে ভ্যাক্সিন তৈরির লড়াই

এসময় আরো উপস্থিত ছিলেন বলইবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো: শাহজাহান আলী খান, মোরেলগঞ্জ সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ জানান, এ ফাউন্ডেশনের চেয়ারম্যান পেরু প্রবাসী কিশোর কুমারের উদ্যোগে ও কোস্ট গার্ডের সহায়তায় উপকূলীয় এলাকায় ২ মাস ব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করবে।

ইত্তেফাক/এমএএম