এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী কাল
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৩
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল (৫সেপ্টেম্বর) শনিবার।
এ উপলক্ষে কাল বিকেলে মরহুমের গ্রামের বাড়ী মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দানে নিজ বাড়ীতে এম সাইফুর রহমান ও দুররে সামাদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের খাদ্য বিতরণসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৯ সালের ৫সেপ্টেম্বর শনিবার দুপুরে মৌলভীবাজার থেকে ঢাকা আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের খড়িয়াখাল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে তার মাইক্রোবাস পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে তিনি নিহত হন।
ইত্তেফাক/এমআর