কুমিল্লায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৪৮তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর সমাপনী ও পুরস্কার বিতরণ গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে কুমিল্লা জিলা স্কুল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল।